Terms & Conditions
সিমরান ফ্যাশন হাউস থেকে কেনাকাটার শর্তাবলি।
১. সাধারণ শর্ত
এই ওয়েবসাইট ব্যবহার করে অর্ডার করলে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন বলে ধরা হবে। আমরা প্রয়োজনে যেকোনো সময় শর্ত পরিবর্তন করার অধিকার রাখি।
২. পণ্য ও দাম
- ওয়েবসাইটে দেওয়া দাম বাংলাদেশি টাকায় (৳) এবং ডেলিভারি চার্জ আলাদা।
- মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনভেদে কাপড়ের রঙ সামান্য ভিন্ন দেখাতে পারে।
- স্টক শেষ হয়ে গেলে অর্ডার বাতিল করে আমরা আপনাকে জানিয়ে দেব।
৩. অর্ডার ও পেমেন্ট
- অর্ডার কনফার্ম করার পর আমরা ফোনে নিশ্চিত করি। ফোনে যোগাযোগ করা না গেলে অর্ডার বাতিল হতে পারে।
- বর্তমানে শুধু ক্যাশ অন ডেলিভারি চালু আছে।
- অযৌক্তিক বা ভুয়া অর্ডার আমরা বাতিল করার অধিকার রাখি।
৪. ডেলিভারি
ডেলিভারি সংক্রান্ত বিস্তারিত ডেলিভারি নিয়ম পেজে দেওয়া আছে। কুরিয়ার সার্ভিস, আবহাওয়া বা অন্য কোনো অনিবার্য কারণে দেরি হলে আমরা দায়ী থাকব না, তবে আপনাকে জানিয়ে রাখব।
৫. রিটার্ন
রিটার্ন ও রিফান্ডের নিয়ম রিটার্ন ও রিফান্ড পলিসি পেজে দেওয়া আছে।
৬. আপনার তথ্য
আমরা শুধু অর্ডার পৌঁছে দেওয়ার জন্য আপনার নাম, মোবাইল নাম্বার ও ঠিকানা সংগ্রহ করি। এই তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয় না। বিস্তারিত প্রাইভেসি পলিসি পেজে।
৭. যোগাযোগ
সিমরান ফ্যাশন হাউস, বগুড়া, বাংলাদেশ। ফোন / WhatsApp: +880 1762-465563
