অনলাইনে বোরকা কেনার সময় সবচেয়ে বড় দুশ্চিন্তা হয় সাইজ নিয়ে। একটু বুঝে নিলেই কাজটা সহজ।
সাইজ মানে আসলে লম্বা
আমাদের বোরকার সাইজ ৫০, ৫২ ও ৫৪ — এই নাম্বারগুলো বোরকার লম্বা, ইঞ্চিতে। কাঁধ থেকে পা পর্যন্ত মাপ নিয়ে সবচেয়ে কাছের সাইজটি নিন।
- উচ্চতা ৫ ফুট থেকে ৫ ফুট ১ ইঞ্চি হলে — ৫০
- ৫ ফুট ২ থেকে ৫ ফুট ৪ ইঞ্চি হলে — ৫২
- ৫ ফুট ৫ ইঞ্চি বা তার বেশি হলে — ৫৪
মাপ নেওয়ার নিয়ম
সোজা দাঁড়িয়ে কাঁধের উপর থেকে ফিতা নামিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত মাপুন। জুতা পরে চলাফেরা করলে ১ ইঞ্চি বাড়িয়ে নেওয়া ভালো।
এখনও দ্বিধা থাকলে আমাদের WhatsApp নাম্বারে (০১৭৬২-৪৬৫৫৬৩) আপনার উচ্চতা জানান — আমরাই সাইজ বলে দেব। নিজের মাপে বানাতে চাইলে কাস্টম অর্ডার করতে পারেন।

Leave a Reply